শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দোকান মালিককে পিটিয়ে আহত করল ছাত্রলীগের এক কর্মী।

জানা যায়, ছাত্রলীগের কর্মী রবিউল ইসলাম (নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ, ৪২ তম আবর্তন) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে (ডেইরী গেট) বাংলার স্বাদ কনফেকশনারী হোটেলে গিয়ে কোন কারণ ছাড়ায় খাবার নষ্ট করা শুরু করে।

এ সময় দোকান মালিক নষ্ট করার কারণ জিজ্ঞাসা করলে সে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে দোকান মালিকের উপর চড়াও হয় এবং বেধড়ক পিটিয়ে আহত করে।

এ বিষয়ে ইমান হোসেন বলেন, আপনার যদি নিউজ করেন তাহলে ওরা আমাকে এখানে থাকতে দেবেনা । আমাকে মেরেছে একথা বলে লাভ নেই।

এ বিষয়ে রবিউল ইসলাম জানায়, আমি তাকে কোন মারধোর করি নাই । একটু সমস্যা হয়েছিল পরে সমাধান হয়ে গেছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানায় ,এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেব।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর