জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জেল হত্যাকান্ডে শহীদ জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধতন কমকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণ পুস্পস্তবক অর্পণ করেন।

পুস্পস্তবক অর্পনের পর তাঁরা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। সেখানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক প্রফেসর বিধান চন্দ্র দাস, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এই উপলক্ষে র‌্যালী করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সকালে তারা ক্যাম্পাসে র‌্যালী করার পর রাজশাহী শহরে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের স্মৃতিস্তম্ভে পুষ্মমাল্য অর্পণ করেন।

আশিক/জারিফ