শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফের ৪৮ ঘন্টার ধর্মঘট ডেকেছে শিক্ষার্থীরা। ২২ এপ্রিল সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রোববার তারা এ ধর্মঘটের আহবান করেন।
আন্দোলনের মুখপাত্র শরীফুল ইসলাম বুলবুল শনিবার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পাশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ শাবি পরিবারের সকলকে ধর্মঘটকে সফল করার আহবান জানান শরীফুল ইসলাম।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কটূক্তি করার অভিযোগে সহকারী অধ্যাপক নাছির উদ্দিনের চাকরিচ্যুতির দাবিতে গত বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]