ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী নভেম্বর মাসের ১৫ থেকে ১৯ তারিখ পাঁচ দিন ব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্র জানা যায়, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এ বছর ২২টি বিভাগ ৮টি ইউনিটের অধীনে ১৪৬৫ টি আসনে ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.iu.ac.bd) তে বিস্তারিত জানা যাবে।

বিশ্বদ্যিালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, “ক্যাম্পাস স্বাভাবিক থাকলে এবং কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হলে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”

কেএইচ