স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট পর্দায় নানা আয়োজন করা হয়েছে। নাটক স্বাধীনতার সূচনা প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে। সাগর জাহানের রচনা ও আবুল হায়াতের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে দেখা যাবে রিচি সোলায়মান, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াতকে।

এসএ টিভিতে ‘মাগো সেই গল্পটা’ নামের সংগীতানুষ্ঠানে শিমূল ইউসুফ। দেখানো হবে বিকেল চারটায়

নাটক অবশিষ্ট বুলেট বাংলাভিশনে প্রচারিত হবে রাত ৯টা ৫ মিনিটে। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এতে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন মামুনুর রশীদ, রিচি সোলায়মান ও শাহাদাত হোসেন।

নাটক পতাকা রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, সিরাজুল ইসলাম, ওয়ালিউল ইসলাম, ইরফান সাজ্জাদ প্রমুখ। এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।

জেআই