নিজের ফেসবুকে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক বর্ষা লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’
ওই পোস্টে বর্ষার সঙ্গে একমত হয়েছেন অনেকে। তবে কেউ কেউ দ্বিমতও পোষণ করেছেন। খেলার সঙ্গে ধর্ম টেনে আনাতে আপত্তি প্রদর্শন করেছেন তারা। যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি নায়িকা।
মুক্তির অপেক্ষায় রয়েছে বর্ষা অভিনীত সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। এতে তার বিপরীতে আছেন অনন্ত জলিল। গেল বছর অভিনয় থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন হাতে থাকা ৩-৪টি ছবির কাজ শেষ করেই নিজেকে সরিয়ে নেবেন।
এমএম