‘কাট-পিস’ পরিচালনা ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। তার প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে।

গার্মেন্টের ঝুট ব্যবসা বাংলাদেশের শহুরে জীবনের পরিচিত একটি বাস্তবতা হলেও এই ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ ও ক্ষমতার সম্পর্ক মূলধারার চলচ্চিত্রে তুলনামূলকভাবে কম উঠে এসেছে। ‘কাট-পিস’-এ সেই জগতের মানুষ, তাদের সম্পর্ক এবং সংঘাতকে গল্পের কেন্দ্রে রাখা হয়েছে।

এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হলেও তখন মুক্তির নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে ১৬ অক্টোবর মুক্তির তারিখ ঘোষণা করেছে নির্মাতা পক্ষ।

পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম বলেন, গার্মেন্টের ঝুট ব্যবসা শহরের পরিচিত বাস্তবতা। তবে এই ব্যবসার সঙ্গে জড়িত মানুষের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং তাদের ঘিরে তৈরি হওয়া সংঘাতকে সিনেমার গল্পে তুলে ধরার বিষয়টি তাকে আগ্রহী করেছে।

পূজার উৎসবমুখর পরিবেশে সিনেমাটি দর্শকদের সামনে আনতে প্রস্তুতি নিচ্ছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল-স্ক্রিনেও মুক্তির পরিকল্পনা থাকায় দেশের বিভিন্ন শ্রেণির দর্শকের কাছে সিনেমাটি পৌঁছানোর লক্ষ্য রয়েছে সংশ্লিষ্টদের।

এস