আজ বুধবার (০৭ অক্টোবর, ২০২৬) বিকাল ৪:৩০ মিনিটে খানদানী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ ভোলা জেলার সভাপতি মোঃ আমিনুর রহমান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ নাছির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানে নব যোগদানকৃত প্রতিটি শিক্ষককে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে উষ্ণ অভিনন্দন জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে নবীন শিক্ষকদের সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে গড়ে উঠে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবর্ধনা শেষে উপস্থিত সকলের মাঝে আপ্যায়ন পরিবেশনের মাধ্যমে আনন্দময় এ আয়োজনের সমাপ্তি ঘটে।
এমএম











