বলিউড বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল সালমান খানের কিক ছবিটি। এবার সেই কিক ছবিরই সিকুয়েল বানানোর পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা। কিন্তু আসল গুঞ্জন এই ছবিতে সালমান খানের ভূমিকা নিয়ে। কানাঘুষা শুরু হয়েছে, কিক ছবির সিকুয়েলেই চিত্রনাট্যকার সলমন খানের অভিষেক হতে চলেছে।
অভিনয়ের পাশাপাশি এই ছবির গল্প ও চিত্রনাট্য নাকি লিখবেন খোদ সালমান খান। কিকের পরিচালক সাজিদ খানই এই সিকুয়েলটি পরিচালনা করবেন, এবং ছবির নাম হবে 'ডেভিল'। আর এই ছবির গল্প ও চিত্রনাট্য লেখার জন্য সালমান খানকে প্রস্তাব দিয়েছেন সাজিদ।
সূত্রের খবর অনুযায়ী, সালমান খান ও সাজিদ খানের মধ্যে খুব হাল্কা চালেই কিক ছবির সিকুয়েল বানানো নিয়ে কথা চলছিল। সেই সময় সালমান নিজেই ছবির নাম ডেভিল রাখার প্রস্তাব দেন। সাজিদের প্রস্তাবটি অত্যন্ত পছন্দ হয়। এরপরই সালমানকে এই ছবির গল্প ও চিত্রনাট্য লেখার কথা বলেন।
তবে সালমান এই প্রস্তাব গ্রহণ করেছেন কি না সে বিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু জানা যায়নি। কিন্তু কিকের সিকুয়েল তৈরির কাজ যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে তা প্রায় ঠিক। সূত্র: ওয়ান ইন্ডিয়া
জেআই





