জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত জনপ্রিয় ছবি ''সিং ইজ কিং'' এর সিক্যুয়াল ''সিং ইজ ব্লিং'' এ নয়িকা চরিত্রে দেখা যাবে ''এক দিওয়ানা থা'' খ্যাত অ্যামি জ্যাকসনকে।
এর আগে কথা ছিল আরেক বলিউড নায়িকা কৃতি শ্যানন এই ছবিটির নায়িকা হিসেবে থাকবেন। আর সেবাই বেশ এগোচ্ছিল ছবির কাজ। কৃতিও প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়ে পিছিয়ে আসতে হল কৃতিকে। কারণ তার অভিনীত ''দিলওয়ালে'' এর সঙ্গে এ ছবির ডেট নিয়ে বিরোধ।
কৃতি জানিয়েছেন, প্রতিটি ফিল্মের নিজস্ব ডেস্টিনি রয়েছে। এক্ষেত্রেও সেটাই কাজ করেছে। প্রযোজক অশ্বিনী ইয়ারদির সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্তে নেন যে, এই প্রজেক্ট থেকে সরে আসাই ভাল। ফলে অক্ষয় কুমার অভিনীত ''সিং ইজ ব্লিং'' এ কৃতির জায়গায় এখন দেখা যাবে অ্যামি জ্যাকসনকে।
এ প্রসঙ্গে অ্যামি জানিয়েছেন ,''সিং ইজ ব্লিং'' এ অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।
ইআর





