বৃহস্পতিবার (২৫ জুন) এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী আদনানের ছবি শেয়ার করে লেখেন, ‘শুরু থেকেই আমার মনে হচ্ছিল প্রিয়তমা খ্যাত প্রযোজক আরশাদ আদনানের নির্বাচন করা উচিত হবে না। অবশেষে সেই ভাবনাই সঠিক হলো। আরশাদ আদনান নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’
ওই পোস্টের মন্তব্যের ঘরে এক প্রশ্নের জবাবে আদনান বলেন, ‘আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম।’
প্রযোজক সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। তবে নির্বাচন না করার বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নায়ক উজ্জ্বল সাহেব। আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমাদের চলচ্চিত্র পরিবারের অত্যন্ত সম্মানিত একজন মানুষ। তার বিপক্ষে দাঁড়ানোর প্রশ্নই আসে না। তাই তার প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতিপুত্র
উল্লেখ্য, আগামী ৮ আগস্ট বিএফডিসিতে প্রযোজক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত।
২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ এবং নানা জটিলতায় সাত বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।
এমএম