গান দিয়েই সাংস্কৃতিক অঙ্গনে পা রাখা তাহসান অভিনয়েও রেখেছেন অন্যন্য স্বাক্ষর। ইতোমধ্যেই বেশ কিছু ভালো নাটক উপহার দিয়েছেন তাহসান।
ভালোবাসা দিবসের নাটক মানেই এখন তাহসান। গত ভালোবাসা দিবসে সর্বোচ্চ সংখ্যক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের ব্যস্ততা কারণে গানে খুব বেশি সময় দিতে পারেননি তাহসান।
তবে আবারও গান নিয়ে ব্যস্ত হচ্ছেন এ শিল্পী। দেশের ৬টি শহরে থাকছে ‘তাহসান অ্যান্ড দ্যা ব্যান্ড’র কনসার্ট।
আগামী ২৮ এপ্রিল কুমিল্লারর শিল্পকলা একাডেমীতে গান পরিবেশন করবে তাহসান ও তার দল। অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায়। টিকিটের দাম ৩০০ ও ৫০০ টাকা।
কনসার্টের বিষয়টি তাহসান তার ফেসবুক পাতায় ভক্তদের জানিয়েছেন।
কুমিল্লার পরেও তাহসানের কনসার্ট ব্যস্ততা রয়েছে পর্যায়ক্রমে খুলনা, রংপুর, চিটাগাং, বরিশাল ও সিলেটে।
এমআইএস





