বহু অভিনেতা-অভিনেত্রীই তাদের ছবির শুটিং করতে গিয়ে অন্তত ছোটখাটো দুর্ঘটনার কবলে অবশ্যই পড়েছেন। এবার সেই দলে নাম লেখালেন বলিউড ক্যাটরিনা কাইফ। তার নতুন সিনেমা ‘ফিতুর’-এর শুটিংয়ের সময় সেটের মধ্যেই দুর্ঘটনার কবলে পরেন তিনি।
জানা গেছে, একটি গাড়ির দৃশ্যে শুটিং করছিলেন ক্যাটরিনা ও আদিত্য রয় কাপুর। গাড়ির দরজা বন্ধ করার কথা ছিল ক্যাটের। কিন্তু তিনি তা করতে ভুলে যান এবং পরবর্তীতে গাড়িটি সেটের একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। ভাগ্যের জোরে বিরাট দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান এই সুন্দরী অভিনেত্রী।
‘ফিতুর সিনেমাটি চার্লস ডিকেন্সের উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশন’-এর ওপর অবলম্বন করে তৈরি হচ্ছে। এটির প্রযোজনা করছেন সিদ্ধার্থ রয় কাপুর এবং পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিষেক রয় কাপুর। এটি মূলত একটি প্রেমের গল্প যার প্রধান চরিত্রে রয়েছেন ক্যাটরিনা কাইফ, আদিত্য রয় কাপুর ও রেখা। এর শুটিং দিল্লি, কাশ্মীর সহ উত্তর ভারতের নানা জায়গা ও বিদেশেও করা হবে বলে জানা গেছে।
ইআর





