ঢাকার চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।অভিনয় করেছেন আট শতাধিক চলচ্চিত্রে। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায়।এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পেয়ে আসছে গত কয়েক বছর ধরে। 

নতুন বছরের ভাবনা প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেতা জানান, ‘নতুন বছর প্রত্যাশা থাকবে ঢাকাই চলচ্চিত্র আরো উন্নত হোক, বিশ্বমানের চলচ্চিত্র নির্মিত হোক। শিল্পীরা তাদের সঠিক মূল্যায়ন পাবেন। আর এসব প্রত্যাশা সামনে রেখে এ বছর আমি শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করব।’

তিনি আরো বলেন, ‘কাজের সংখ্যা কমিয়ে একটু বেছে বেছে ভালো মানের কাজ করছি। কাজ কম করব কিন্তু ভালো গল্পের সিনেমা করব। অভিনয়ের ভিন্নতা আনার চেষ্টা করছি। এখন ইতিবাচক চরিত্রেও অভিনয় করছি।’

মিশা সওদাগর বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।তাছাড়া কয়েকটি সিনেমার  মুক্তির অপেক্ষায়ও রয়েছে।

নাজিব