এইতো সেদিনের কথা। এরইমধ্যে কেটে গেছে চার মাস! গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে পৃথিবীর বুকে যাত্রা শুরু করেছে রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। রাজের তোলা সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।
তিনি লিখেছেন, আমাদের ছেলের চার মাস হয়ে গেলো, আলহামদুলিল্লাহ। চার মাসের শুভেচ্ছা বাজান।
পোস্টের নিচে হ্যাশট্যাগে লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। সেখানে রাজ্যের বাবাকে ছবি তোলার ক্রেডিটও দিয়েছেন মা পরী। ঘন্টা পেরুতে না পেরুতেই তার সেই পোস্টে ১৪ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।
এবিএস





