হিটলারের মাথা সব সময়ই গরম থাকে। এ কারণে গ্রামের লোকজন তাকে ‘হিটার’ নামে ডাকা শুরু করে। লোকমুখে কথিত আছে যে- হিটারের মাথার কয়েল পাক্কা আড়াই হাজার ওয়াটের।

সবচেয়ে মজার বিষয় এই হিটারের কোন ফিউজ নেই, সরাসরি লাইনের মাধ্যমে তা উত্তপ্ত হয়। কথায় কথায় তার মাথা গরম হয়ে যায়। আর মাথা গরম হলেই নানা রকম হাস্যকর কান্ড ঘটাতে থাকেন। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হিটার’। এতে নাম ভূমিকায় অভিনয়ে করেছেন মোশারফ করিম।

আশরাফুল চঞ্চলের রচনায় ‘হিটার’ নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। এতে মোশারফ করিমের বিপরীতে দেখা মিলবে নাদিয়ার। নাটকটি ঈদের ষষ্ঠদিন রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।

ইআর