ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ২০০৮ সালে আমেরিকা প্রবাসী বাঙালি রাশেক-উর-রহমান মালেককে বিয়ে করেন। তাদের সংসারে ৫ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

কিন্তু বছর দুয়েক আগে থেকেই বিভিন্ন কারণে রিচি-রাশেক দম্পতির সুখের সংসারে ভাঙনের সুর বাজতে থাকে। জানা গেছে তারই ধারাবাহিকতায় রিচি নাকি আমেরিকা ছেড়ে বর্তমানে ঢাকায় স্থায়ী হয়েছেন। তাদের সংসার ভাঙ্গনের গুঞ্জন কয়েকমাস ধরে শোনা যাচ্ছিলো।

তবে রিচি পক্ষ থেকে বিষয়টিকে বরাবরই গুঞ্জন বলে অবিহিত করা হয়েছে। এদিকে গেল শুক্রবার নিউইয়র্ক থেকে এক ই-মেইল বার্তায় রাশেক জানান, সম্প্রতি তিনি তালাকনামায় স্বাক্ষর করেছেন। কিন্তু এ বিষয়ে রিচির কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, এখনো তিনি এ ধরনের কোনো কাগজপত্র হাতে পাননি।

রাশেকের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এ কথা স্বীকার করে রিচি আরো জানিয়েছেন, 'সন্তানের কথা ভেবে আমি বিচ্ছেদ চাই না। তবে ওর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে আমি প্রাণপণ চেষ্টা করেছি। কিন্তু ওর খামখেয়ালিপনার কারণে সম্পর্কটাকে স্বাভাবিক করতে পারিনি। তাই আমি নিইউয়র্ক থেকে ঢাকায় চলে এসেছি। এখন আমি সন্তানকে নিয়ে আমার মতো করে থাকতে চাই।'

বিয়ের পর অভিনয় থেকে দূরে ছিলেন রিচি। তবে এ মুহূর্তে তিনি ঈদের নাটক ও অন্যান্য নাটকের শুটিং এ বেশ ব্যস্ত সময় পার করছেন। রিচির স্বামী রাশেক বর্তমানে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত আছেন।

ইআর