আজ সারা দেশে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার সিনেমা হিরো ৪২০। সৈকত নাসির পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও কলকাতার ওম।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের এ সিনেমাটি এক যোগে ৮৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এমনটাই জানা গেছে।

প্রিভিউ কমিটির তিন অভিযোগের কারণে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছিল নানা জটিলতা। সব বাধা বিপত্তি পেরিয়ে সম্প্রতি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে ছবিটি। এদিকে ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘হিরো ৪২০’। তার ঠিক এক সপ্তাহ পরই শুক্রবার বাংলাদেশে মুক্তি পেল এ সিনেমা।

অনলাইনে গান ও ছবির ট্রেইলার প্রকাশের পর ইতোমধ্যে অ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের এ ছবিটিকে ঘিরে বেশ কৌতুহলও তৈরি হয়েছে দর্শক মনে। ফারিয়া-ওম ছাড়াও এতে আরো অভিনয় করেছেন- রিয়া সেন, আহমেদ শরিফ, শিমুল খান, তানভির তনু, রেবেকা, আশীষ বিদ্যার্থী।


এআই