পাকিস্তান ও ভারতের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বটা আর সীমান্তে নেই প্রভাবটা ক্রীড়াঙ্গন ও সিনেমা শিল্পেও পড়েছে অনেক আগেই। পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ খেলবেনা তা আগেই জানিয়েছ ভারত। এমনকি নারীদের এশিয়া কাপে পাকিস্থানের বিপক্ষে মাঠে নামেনি ভারত।
তবে ক্রীড়াঙ্গনের আগে সীমান্তের প্রভাবটা পড়ে সিনেমা পাড়ায়।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পাকিস্তানের শিল্পীদের ভারত থেকে বিতাড়নের হুমকি দেয়। এমনকি পাকিস্তানী কোন শিল্পী দিয়ে কোন ভারতীয় সিনেমা বানালে নির্মাতাকে পেটানোর ঘোষণা আসে। তাতেই বিপাকে পড়ে 'অ্যায় দিল হে মুশকিল'র নির্মাতা করণ যোহর। এবার বিপাকে পড়েছে 'রইস' সিনেমার টিম।
রইস এ অভিনয় করেছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। গুজব রটেছিল সিনেমার প্রচারে মাঠে থাকবেন মাহিরা। তবে খবরটা যে শুধু রটনা এমএনএস প্রধান রাজ ঠাকরের বাড়িতে গিয়ে নিজে জানিয়ে এসেছেন কিং খান।
এ বিষয়ে রাজ ঠাকরে সংবাদমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশের সঙ্গে আলোচনায় ঠিক করা হয় কোনো পাকিস্তানি শিল্পী বা টেকনিশিয়ানকে আর কোনো বলিউডের ছবিতে কাজ দেয়া হবে না। শাহরুখ আমার বাড়িতে এটাই জানাতে এসেছিল, মাহিরার প্রচারে থাকার খবর গুজব। অন্তত ভারতে ‘রইস’র প্রচারে থাকছেন না মাহিরা।
নাজিব





