জনপ্রিয় জুটি তাহসান-মিথিলাকে পর্দায় সচরাচর পাওয়া যায় না। দর্শকদের বিশেষ কোন দিনের জন্য অপেক্ষা করতে হয় তাদের পর্দায় দেখতে হলে।

আসছে ঈদে তাই তাহসান-মিথিলা জুটিকে দেখা যাবে একটি নতুন নাটকে। ‘সুখের ছাড়পত্র’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। আর নাটকটি লিখেছেন নিপুণ এবং জাহিদুল হক অপু।

জানা গেছে নাটকে তাহসানকে দেখা যাবে মার্কিন নাগরিকত্ব পাওয়া অবিবাহিত বাংলাদেশি তরুণের চরিত্রে। তিনি বাংলাদেশে মামাবাড়িতে ঈদ করতে আসেন। আর তাঁকে ঘিরেই শুরু হয় যত নাটকীয়তা।

নির্মাতা সূত্রে জানা গেছে সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শুটিং। তাহসান-মিথিলা ছাড়া এই নাটকের বেশির ভাগ শিল্পীই নতুন। ঈদের চতুর্থ দিন ‘সুখের ছাড়পত্র’ এনটিভিতে দেখানো হবে।

ইআর