অবশেষে শাকিব খান বুঝতে পেরেছেন তার বয়স বেড়েছে এবং শরীরের ওজনও বেড়েছে। এসব বিষয় চিন্তা করে ঢালিউডের কিং খান অগ্নি পরীক্ষায় নেমেছেন।
জিরো ফিগারের এই বাজারে মেদ না কমালে আর কি উপায় আছে? তাই মেদহীন নতুন মুখ নিয়ে আসছেন ঢালিউডের কিং খান।
নবাগত অভিনেতাদের সঙ্গে প্রতিযোগীতায় ঠিকে থাকতে হলেও দরকার ভালো ফিগার। তাইতো কিং খান মেদ কমানোর যুদ্ধে নেমেছেন।
জানা যায়, শাকিব খানের দৈহিক উচ্চতার চেয়েও তার ১৭ কেজি ওজন বেশি। তাই অতিরিক্ত মেদ শরীর থেকে ঝেড়ে ফেলে দিতে চান মাই নেম ইজ খান খ্যাত কিং খান।
ইতিমধ্যে মেদ কমানোর কাজও শুরু করে দিয়েছেন শাকিব খান। শিগগিরই শাকিব অতিরিক্ত মেদ কমিয়ে পুরো ফিট হয়ে তার ভক্তদের জন্য হাজির হবেন পর্দায়।
এমকে





