সেন্সের বোর্ডে জমা পড়েছে শাকিব-বিন্দু জুটির এই তো প্রেম সিনেমাটি। সিনেমাটি ১ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল আরমান।   

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই তো প্রেম সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০০৯ সালের নভেম্বর মাসে। তিন বছর পরে ২০১২ সালের নভেম্বরে সিনেমাটির শুটিং শেষ হয়।

২০০৯ সালে সিনেমাটি মুক্তি না পেলেও হাবিব ও ন্যান্সির গাওয়া ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি জনপ্রিয়তা পায়। তখনই দর্শকদের সিনেমাটি দেখার আগ্রহ বেড়ে যায়। বিভিন্ন কারণে সিনেমার কাজের অগ্রগতি হয়নি। অবশেষে সিনেমাটি সেন্সরে জমা পড়েছে।

ক্রিয়েটিভ অ্যাম্বাসির প্রযোজনায় এ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন শাকিব খান এবং বিন্দু। আর্মির ক্যাপ্টেন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান।

জানা যায়,  সিনেমাটি স্বাধীনতা দিবসে মুক্তি দিবেন। ৩৫ মিলিমিটার প্রযুক্তিতে নির্মিত সিনেমাটি ডিজিটাল প্রযুক্তিতে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।

এদিকে এই তো প্রেম মুক্তির পরই সোহেল আরমান তার পরিচালিত নতুন সিনেমা বউ চোর-এর দৃশ্য ধারণের কাজ শুরু করবেন। এ সিনেমাতেও নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

জেআই