ব্রেকআপ ঘটেছে আলোচিত অভিনেত্রী-ডিজে সনিকার ! না না বাস্তবে নয় সনিকার ব্রেকআপের ঘটনা দেখা যাবে ঈদের বিশেষ নাটক ''দ্য ব্রেক আপ'' এ। নাটকে দেখা যাবে সনিকা ভালোবাসে আবীর (অপূর্ব)কে ।
কিন্তু সনিকার লাইফস্টাইল কিছুটা উগ্র হবার কারণে আবীরের সাথে সম্পর্কের ব্রেকআপ ঘটে। এরপর আবীরের জীবনে আসে রূপা (শখ) নামে আর একটি মেয়ে। রূপা অত্যন্ত স্নেহহময়ী এবং শান্ত টাইপের একটা মেয়ে। কিন্তু এর মধ্যেই হঠাৎ আবার ফিরে আসে সনিকা।
সনিকা তার ভুল বুঝতে পেরে আবীরের মনের মত করে ফিরে আসে তার কাছে। এখন কাছে বেছে নেবে আবীর? এ প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে নাটকটি।
এ প্রসঙ্গে সনিকা বললেন,''বেশ রোমান্টিক ধরনের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। আমি আশাবাদী দর্শকরা নাটকটি উপভোগ করবেন।''
নাটকটি রচনা ও পরিচালনা করছেন মো. মেহেদী হাসান জনি। মাছরাঙা টেলিভিশনে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২ টা ৪০ মিনিট মাছরাঙা টেলিভিশনে ''দ্য ব্রেক আপ'' নাটকটি প্রচারিত হবে।
ইআর





