প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত ‘আম্মাজান’ ছবিটি এখনো চলচ্চিত্র প্রেমী সকল দর্শকদের নজর কেড়ে নেয়। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিলো কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’ ছবিটি।

ছবিটি নিয়ে নতুন খবর হলো ছবি ‘আম্মাজান’ রিমেক করার উদ্যোগ নিয়েছে দেশীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জানা যায়, ছবিটি হিন্দিতে রিমেক করা হবে।

জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা ‘আম্মাজান’ ছবিটি রিমেক করার সিদ্ধান্ত নিয়েছেন। ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে বলে কথাবার্তা চলছে। তবে কোন ভাষায় ছবিটি নির্মিত হবে কোনো কিছুই ঠিক হয় নি।

ছবির “আম্মাজান আম্মাজান চোখের মনি আম্মাজান, বুকের খনি আম্মাজান, আম্মাজান আম্মাজান আপনি বড়ই মেহেরবান...” নায়ক মান্নার লিপে এই গানটি ভক্ত দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

সেসময় আই ছবিটি আকাশচুম্বী সফলতা লাভ করে। নায়ক মান্নার দাপুটে অভিনয় ও সেই সাথে ছবির গল্পে মায়ের প্রতি তার অফুরন্ত ভালোবাসা দর্শকদের অশ্রুসিক্ত করেছিল।

'আম্মাজান' ছবির গল্পে দেখা যায়,  মান্না তখন ছোট তার অজান্তে তার মাকে ধর্ষণ করে এক লম্পট।  ছোট্ট মান্না বুঝতে পেরে কুপিয়ে হত্যা করে ছবির লম্পট ঐ লোকটিকে। খুন করার অপরাধে আস্তে আস্তে মায়ের ঘৃণার পাত্র হয় নায়ক মান্না। কিন্তু মায়ের প্রতি তার অকৃত্রিম ভালবাসা কখনোই কমে নি। ছবিতে মায়ের প্রতি ভালবাসার ও শ্রদ্ধার বিষয়গুলো ব্যাপক ভাবে ফুটে উঠেছে।

ইআর