আসছে ঈদের মুক্তির তালিকায় থাকা সময়ের আলোচিত চিত্রনায়িকা পরী মনি অভিনীত ও এস এ হক অলিক পরিচালিত ছবি ''আরও ভালোবাসবো তোমায়'' সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে।

আর এর মধ্য দিয়ে নিশ্চিত হলো ঈদে প্রথমবারের মত মুক্তি পেতে যাচ্ছে পরী মনি অভিনীত কোন ছবি। ছবিটিতে পরী মনি অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে।

এ প্রসঙ্গে এস এ হক অলিক বললেন,''ছবিটি বেশ কয়েকদিন আগে সেন্সরে জমা দিয়েছিলাম। গতকাল (৭ জুলাই) ছবিটি সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এখন আসছে ঈদে দর্শকদের ছবিটি উপহার দেবার প্রস্তুতি শুরু করেছি। একটি সুন্দর মৌলিক প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছি। দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখে বিমুখ হবেন না বলেই আমি আশাবাদী।''

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটিতে আরও অভিনয় করেছেন চম্পা, সাদেক বাচ্চু, ববিসহ আরও অনেকে। ছবিটির প্রযোজনায় ছিলেন খোরশেদ আলম খসরু।

ইআর