টি-২০ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ‘খেলবে খেলা টি-২০, জেগে উঠবে বীর বাঙালি’ শিরোনামের একটি গান লেখার পাশাপাশি এটির মিউজিক ভিডিও-ও নির্মাণ করেছেন নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম।
মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন, ইমন, মুকিত জাকারীয়া, অন্তু করিম, নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা শায়না আমিন, জান্নাত ফেরদৌস পিয়া, অমৃতা খান ও আর্শিনা প্রিয়া। গানটির শিল্পীরা হলেন বেলাল খান, লোপা হোসেইন, অরিন, মাহমুদ সানী, অয়ন চাকলাদার, কর্নিয়া ও বাঁধন।
বাংলাদেশ দলের সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়ে মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আমাদের অর্থনীতি এবং আমাদের সময় ডটকমের সম্পাদক নাঈমুল ইসলাম খান। গানের একটি অংশে নাঈমুল ইসলাম খান বাংলাদেশ দলের উদ্দেশে বলেছেন- ‘এগিয়ে যাও তোমরা-পাশে আছি আমরা’।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
বিনোদন
গানে নাঈমুল ইসলাম খান
টি-২০ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ‘খেলবে খেলা টি-২০, জেগে উঠবে বীর বাঙালি’ শিরোনামের একটি গান লেখার পাশাপাশি এটির মিউজিক ভিডিও-ও নির্মাণ করেছেন নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম।