ফোক সম্রাজ্ঞী মমতাজ ‘ভয়ংকর সুন্দর’ ছবির একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘আড়ি’। আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করছেন প্রিন্স মাহমুদ। ছবিটির পরিচালনায় আছেন অনিমেষ আইচ

পরিচালক জানালেন, সম্প্রতি রাজধানীর গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। মমতাজের কণ্ঠে এই গানটিতে ব্যতিক্রমী ফ্লেভার পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, গ্রামের ঘর পালানো এক মেয়ে শহরের পথে একা একা ঘুরছে এমন দৃশ্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দর্শকরা গানটিকে পাবে। 

জানাযায়,‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের ভাবনা। সম্প্রতি ছবিটির একটি টিজার  দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। আগামী ফেব্রুয়ারি মাসেই ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা ।

নাজিব