ডিসেম্বরে মা হতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে আছেন।

রোববার নিজের ফেসবুক ওয়ালে মা হওয়ার খবরটি জানান তিনি।

সোমবার বিকালে শায়না আমিন বলেন, জীবনের অন্যরকম সুন্দর সময় কাটাচ্ছি। আমি অনেক খুশি। সবাই আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।

এ বছরের ২০ মার্চ প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করেন শায়না। এর কিছুদিন আগে থেকেই শোবিজে কাজ কমিয়ে দেন। বিয়ের পর এখন পুরোপুরি সংসার নিয়ে ব্যস্ত তিনি। শোবিজে অনেক বছর ধরে কাজ করলেও শুভ মিতা ও শহিদের গাওয়া ‘এক জীবন’ গানের মডেল হয়ে জনপ্রিয়তা পান শায়না। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন শায়না।

রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’, মাসুদ আকন্দের ‘পিতা’ এবং নার্গিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিগুলোতে কাজ করেছেন তিনি।

কেএইচ