গত বছরের নভেম্বরে ৪৯ বছরে পা দিয়েছে বলিউড কিং শাহরুখ খান। কিন্তু রুপালি পর্দায় এবার তাকে দেখা যাবে ১৭ বছর বয়সী এক ফ্যানের চরিত্রে।
চলচ্চিত্রে নাম ‘ফ্যান’। নাম শুনেই অনেকেই হয়তো ধরে নিয়েছেন যেহেতু শাহরুখ এখানে অভিনয় করেছেন, নিশ্চয়ই কোনো তারকা চরিত্রেই থাকবেন তিনি। প্রকৃত চমকটা এখানেই। তারকা নয়, এই ১৭ বছরের এক ফ্যানের চরিত্র অভিনয় করবেন শাহরুখ।
এই টেলিভিশন শো’য়ের সেটে শাহরুখ সাংবাদিকদের বলেন, ‘এই ছবি একেবারেই অন্যরকম। আমি এই ছবিতে ১৭ বছরের এক কিশোরের ভূমিকায় অভিনয় করছি। হয়তো প্রস্থেটিক মেক আপ বা ভিএফএক্সের সাহায্য নেবো আমি।’
ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন মডেল ওয়ালুশ ডি সোসা। এই ছবিতে বাণিজ্য, বয়সকে দূরে সরিয়ে রেখে মাথায় রাখা হয়েছে চরিত্র।
তবে আগে ১৫ অগাস্ট মুক্তি কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়েছে। নতুন দিন এখনও ঘোষণা করা হয়নি। সূত্র: জি-নিউজ
জেআই





