ঢাকা মাতাতে আসছেন ইন্দো কানাডাইয়ান পর্ন তারকা বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওন। সংশ্লিষ্টসূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এ ব্যাপারে তার এজেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে অফিসিয়ালি অনুমোদনও দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় একটি শো হবে। আর এতে অংশ নেবেন সানি লিওন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে আয়োজক প্রতিষ্ঠান।
সানি লিওনের পারফরম্যান্সের আগে গান পরিবেশন করবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। সানি লিওনের নাচের পারফরম্যান্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে বলে জানা গেছে।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এ শো’র আয়োজন করা হবে। মোট ৪০০০ টিকিটের এ শোটির সর্বনিম্ন টিকিট মূল্য ১৫ হাজার টাকা।
কেএইচ





