আসছে ৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’।

বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিছু জটিলতার কারণে গত শুক্রবার কলকাতায় ছবিটি মুক্তি পেলেও এখানে তা সম্ভব হয়নি।

শেষমেশ ৪ ডিসেম্বর সারা দেশে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কলকাতার সোহম এবং বাংলাদেশের বিদ্যা সিনহা মিম অভিনীত এ ছবি বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ২৬ নভেম্বর।

ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ব্ল্যাক পরিচালনা করেছেন রাজা চন্দ ও কিবরিয়া লিপু।

ছবিতে সোহম-মিম ছাড়াও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।

এমকে