বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের প্রেমের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। অন্যদিকে তার সাবেক প্রেমিক রণবীর কাপুর মজে আছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমে।
তবে দীপিকা বরাবরই বলে এসেছেন রণবীর কাপুরের প্রতি তার অনুভূতি এখনো আগের মতোই আছে। তার প্রমাণ সম্প্রতি আবারো দিলেন এ অভিনেত্রী।
বলিউডের বর্তমানে ব্যস্ততম নায়িকা দীপিকার ব্যস্ততা এতোই বেশি যে বাড়তি কোনো সময় বের করা তার জন্য খুবই কঠিন। কিন্তু এর মধ্যে তিনি জানতে পারেন তার এবং সাবেক প্রেমিক রণবীর কাপুর অভিনীত তামাশা সিনেমার পোস্টারের জন্য সময় বের করতে হবে।
অন্যদিকে তিনি ব্যস্ত রয়েছেন বর্তমান প্রেমিক রণবীর সিং এবং তার পরবর্তী সিনেমা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানির শুটিং নিয়ে। কিন্তু রণবীর সিংয়ের সঙ্গে শুটিং বাদ নিয়ে রণবীর কাপুরের সঙ্গে পোস্টারের জন্য সময় দিয়েছেন দীপিকা।
এ সম্পর্কে একটি সূত্র বলেন, 'বানসালি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দীপিকাকে ছুটি দিয়েছেন। আগামী ১৬ অথবা ১৭ তারিখে রণবীর কাপুরের সঙ্গে তামাশা সিনেমার পোস্টার তৈরির জন্য যাবেন দীপিকা।'
রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত তামাশা সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী এবং প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
এমকে





