ছবিতে দেখা যায়, বাবা গোবর্ধন রাও দেবেরাকোন্ডা ও মা মাধবী দেবেরাকোন্ডার মাঝখানে শান্তিতে ঘুমিয়ে আছেন বিজয়। ছবির সঙ্গে তিনি জানান, বৃষ্টির কারণে শুটিং বন্ধ থাকায় শৈশবের প্রিয় জায়গায় দুপুরের ঘুম দেওয়ার সুযোগ পেয়েছেন। সেই ঘুমেই নাকি পুরো ক্লান্তি দূর হয়ে গেছে।
তবে ছবিটির পেছনে রয়েছে আরও একটি মজার গল্প। বিজয়ের এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।
ছবিতে নিজের নাম উল্লেখ করায় মজার ছলে বিজয়কে খোঁচা দিয়েছেন রাশমিকা। মন্তব্যে তিনি জানতে চান, শুধু এই ছবিটির জন্যই কি তাকে কৃতিত্ব দেওয়া হবে? এতদিন ধরে বিজয়ের আরও যেসব ছবি তুলেছেন, সেগুলোর কৃতিত্বও তাকে দেওয়া উচিত বলে রসিকতা করেন অভিনেত্রী।
নিজের ফটোগ্রাফির দক্ষতা ভক্তদের সামনে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্যও বিজয়কে মজার ছলে ইঙ্গিত দেন রাশমিকা। দুই তারকার এই খুনসুটি নজর এড়ায়নি ভক্তদের। মন্তব্যের ঘরে অনেকেই রাশমিকার তোলা ছবিটির প্রশংসা করেছেন।
পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাবে বিজয় ও রাশমিকাকে। ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা ‘রণবালি’-তে জুটি বেঁধেছেন তারা। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এর আগে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন বিজয়-রাশমিকা। এবার নতুন সিনেমায় তাদের জুটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
এনএইচ