রুপোলি পর্দায় তাঁদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। দীর্ঘ সময় বাদে ফের জুটি বেঁধেছেন তাঁরা।
আর এ বার সহকর্মী কাজলের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। জানালেন, গানের দৃশ্যে কাজলের অভিনয় গোটা পরিবেশেই জাদু ছড়িয়ে দেয়। রোহিত শেট্টির ছবি ‘দিলওয়ালে’-তে আবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজল জুটিকে। গত কয়েক মাস ধরেই বিদেশের বিভিন্ন লোকেশনে জোর কদমে চলছে শ্যুটিং। সম্প্রতি একটি গানের দৃশ্য শ্যুট করতে আইসল্যান্ড গিয়েছে ছবির টিম।
সেখান থেকেই শাহরুখ টুইট করে লিখেছেন, ‘‘কালি কালি আঁখে থেকে তেরে নয়না। আর এখন দিলওয়ালের জন্য যে গানের শ্যুটিং করছি, বন্ধু ‘অ্যাট কাজল অ্যাট ইউএন’ গানগুলোকে জাদুতে পরিণত করে। সেগুলো আর তখন শুধু গান থাকে না।’’
এমআর





