আলোচিত চিত্রনায়িকা পরী মণি এবার কাজ করছেন ধারাবাহিক নাটকে! নাট্য পরিচালক বি ইউ শুভর পরিচালনায় নির্মিতব্য নতুন ধারাবাহিক নাটক ''এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর'' এ অভিনয় করছেন তিনি।
অবশ্য পরীমণি এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমেই শোবিজে তার যাত্রা শুরু।
জানা গেছে, এরই মধ্যে ধারাবাহিকটির ৪০ পর্ব পর্যন্ত পরীমণি শূটিং করেছেন। মেহেদী হাসান জনির লেখা নাটকটির প্রচার শীঘ্রই শুরু হবে।

ইআর