এবার বড় পর্দায় কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন জনপ্রিয় মডেল-টিভি অভিনেত্রী বাঁধন।
সম্প্রতি এ প্রসঙ্গে বাঁধন বললেন,''সব শিল্পীরই বড়পর্দায় কাজ করার একটি স্বপ্ন থাকে। সবার কাছেই এটি স্বপ্নের জায়গা। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। ভালো গল্প আর চরিত্র পেলে অবশ্যই হাতছাড়া করব না। কাজ করার ইচ্ছে শতভাগ আছে।''
কথা প্রসঙ্গে বাঁধন আরো জানলেন কিছুদিন আগে আরএফএল-এর একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেচেন তিনি। সামনে আরো কিছু বিজ্ঞাপনে কাজ করার কথা চলছে। এছাড়াও এই মুহুর্তে বিভিন্ন টিভি চ্যানেলে বাঁধন অভিনীত কয়েকটি নাটক প্রচার হচ্ছে। পাশাপশি পাঁচটি নতুন ধারাবাহিক নাটকেও কাজ শুরু করেছেন তিনি।
ইআর





