বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে হালের কত নায়িকাই তো মুম্বাই এ আলোর দুনিয়াতে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতা্য় । এবার সেই তালিকায় নাম লিখিয়ে নতুন বান্ধবী হলেন উর্বশী রাউতেলা। সম্প্রতি বলিউড আকাশের গুঞ্জন, সল্লু ভাই এর সাথে এখন নাকি বেশি দেখা যাচ্ছে উর্বশী রাউতেলাকেই!

লুলিয়া ভানটুরের সঙ্গে ২০১৬ সাল থেকে সম্পর্কে জড়িয়েছিল দাবা্ং খান।শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই লুলিয়ার সঙ্গে সম্পর্কের বাঁধনটা আর নাকি নেই।

সালমানের উর্বশী মিশন ঠিক কত দুরে নিতে পারেন এই মেগা স্টার তা দেখতে আরো কিছূ দিন ধৈয্য যে ধরতেই হবে সিনে দুনিয়াকে ।

নাজিব