রাজধানীর উত্তরার একটি রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন মডেল ও অভিনয়শিল্পী ঈশানা। প্ল্যাকার্ডের বক্তব্য, হেডফোনকে না বলুন! তবে এটি একটি নাটকের দৃশ্যধারণের ঘটনা। এর নামও 'হেডফোন'।

সিঙ্গেল এই নাটকটি লিখেছেন রাকিব হাসান। পরিচালনা করেছেন সুলতান মাহমুদ সোহাগ এবং এ্যানথনি তুষার। গল্পটি এগিয়েছে হেডফোন নিয়ে। বিপত্নীক শিল্পপতির একমাত্র ছেলে তন্ময়।
হেডফোনের উপর তার প্রচণ্ড ঘৃণা। কারও কানে হেডফোন দেখলেই ঝাঁপিয়ে পড়ে, তৈরি করে অপ্রীতিকর পরিস্থিতির। এর জন্য কখনও থানা, কখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে অভিযোগ আসতে থাকে বাবার কাছে। আদিনা দায়িত্ব নেয় তন্ময়কে স্বাভাবিক করে তোলার। ধীরে ধীরে স্বাভাবিক হয় তন্ময়।

নাটকটিতে আরো অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সাব্বির আহমেদ, দোলন দে, তারেক মাহমুদ, রাকিব হাসান, রাশেদ আনিসসহ অনেকে।

নাটকটি প্রযোজনা করেছে আইল্যান্ড ইন্টারন্যাশনাল এবং পরিবেশনায় গ্রিন রুট মিডিয়া স্টেশন। পরিচালকরা জানান, আসছে ঈদে যে কোনও একটি চ্যানেলে এটি প্রচার হবে।

ইআর