দেশীয় ছবির এক সময়ের সাড়া জাগানো নায়িকা রোজিনা অভিনীত অসংখ্য চলচ্চিত্রের গান কালজয়ী হয়েছে। সেসব গানের সুর-দৃশ্য আজও দর্শকদের মুগ্ধ করে, রোমাঞ্চিত করে। সেগুলোর মধ্য থেকে ছয়টি গান পুনরায় নতুন করে নির্মাণ করছেন ।
এগুলো নিয়ে তৈরি হবে বিশেষ অনুষ্ঠান। যার পরিকল্পনা ও পরিচালনা করবেন জনপ্রিয় এই নায়িকা নিজেই। এসব গানের চিত্রায়নেও থাকছেন তিনি।
আর নায়ক হিসেবে থাকছেন ভিন্ন প্রজন্মের নায়কেরা। এর মধ্যে ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়ন তোমার’ (আলমগীর) এবং ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’ (ওয়াসিম) গানে রোজিনার সঙ্গে দেখা যাবে ওমর সানিকে।
এ গানগুলোর চিত্রায়ন হয়েছে গেল ৭ জুন। এদিকে আগামী ১২ জুন ‘দোলনা’ ছবির ‘তুমি আমার কতো চেনা’ (আলমগীর) এবং ‘পুনর্মিলন’ ছবির ‘পৃথিবীর সবকিছু হয়তো একদিন হারিয়ে যাবে’ (ফারুক) গানে রোজিনার সঙ্গে অমিত হাসানের নাচের দৃশ্য চিত্রায়ন করা হবে।
পরদিন ‘অন্যায় অবিচার’ ছবির ‘ছেড়ো না ছেড়ো না হাত’ (মিঠুন চক্রবর্তী) ও ‘পুনর্মিলন’ ছবির ‘এক নীড়ে দুটি পাখি’ (ফারুক) গানে রোজিনার সঙ্গে নাচবেন জায়েদ খান। গানগুলোর নৃত্য পরিচালনা করছেন আজিজ রেজা।
ইআর





