সময়ের আলোচিত চিত্রনায়িকা অমৃতা খান এবার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তার অভিনীত দুই ছবি নিয়ে।

ছবি দুটি হলো ওয়াজেদ আলী সুমন পরিচালিত ''পাগলা দিওয়ানা'' ও ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ''গুণ্ডা দ্য টেরোরিস্ট''। এর মধ্যে ''পাগলা দিওয়ানা'' মুক্তি পাবে আগামী ৩ এপ্রিল আর ''গুণ্ডা দ্য টেরোরিস্ট'' মুক্তি পাবে ১০ এপ্রিল।

এরমানে আগামী মাসের প্রথম দুই সপ্তাহেই সিনেমাপ্রেমীদের সাথে থাকছেন তিনি। এ প্রসঙ্গে অমৃতা বললেন,''এটা আমার ক্যারিয়ারে বিশাল একটি পাওয়া। আমি আশাবাদী দুটি ছবিতেই আমার অভিনয় দর্শকদের মনজয় করবে।''

ইআর