মৎস্য কন্যা মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। রিচি সোলায়মান বলেন, নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম।

নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, এ ধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের উপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি গল্পটি।

রিচি সোলায়মান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। খুব শিগগির দর্শক ফিকশনটি দেখতে পাবেন।

প্রসঙ্গত, নব্বই দশক থেকে দর্শকদের মনে মুগ্ধতা ছড়িয়ে আসা এই অভিনেত্রী বিয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রতি বছর একবার করে হলেও দেশে আসেন রিচি।

প্রসঙ্গত, রিচি সোলায়মান ১৯৯৮ সালে বিটিভিতে প্রচারিত ফারুখ ভুঁইয়া প্রযোজিত টনি ডায়েসের বিপরীতে ‘বেলা ও বেলা’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি নিজেকে বাংলাদেশি মিডিয়ার অন্যতম প্রধান অভিনেত্রী এবং দক্ষ নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ৪০টিরও বেশি টেলিভিশন ধারাবাহিক নাটকে কাজ কাজ করেছেন।

২০১৫ সাল পর্যন্ত সোলাইমান অনেক বিখ্যাত টেলিফিল্ম, নাটক, সিরিয়াল, টিভি বিজ্ঞাপনে কাজ করেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত নীরব প্রেম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

এন