নতুন বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শখ। আরেক জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদের পরিচালনায় নির্মিতব্য এলিট কসমেটিকস'র একটি পণ্যের নতুন টিভিসিতে কাজ করতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে শখ বললেন,''আনজাম ভাইয়ের পরিচালনায় এর আগেও বিজ্ঞাপনে কাজ করেছি। আশা করছি আগের বিজ্ঞাপনটির মত এবারের বিজ্ঞাপনটিও জনপ্রিয়তা পাবে।''
আর নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে আনজাম মাসুদ বললেন,''এলিট কসমেটিকস'র একটি পণ্যের টিভিসি নিয়ে কাজ করবো। সেখানে মডেল থাকবেন শখ। আপাতত প্রস্তুতির পর্ব চলছে। আগামী মাসের শুরুতেই বিজ্ঞাপনটির শুটিং শুরু করবো।'
ইআর





