অভিনয়কে বিদায় জানালেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। জানা গেছে, আমেরিকাতে শ্রাবন্তীর বড় বোন সাবেরা আলম আছেন।
শ্রাবন্তী প্রথম আমেরিকাতে গিয়ে মেরিল্যান্ডে বসবাস করবেন। এরপর অন্য কোথাও স্থায়ী হবেন।
শ্রাবন্তী গণমাধ্যমকে বলেন, ‘সত্যি বলতে কি জীবনের অর্ধেকটা সময়ই তো আসলে মিডিয়াতে কাজ করেছি, অভিনয় করেছি, বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছি।
সুখে-দুঃখে মিডিয়ার মানুষদের সঙ্গেই সময় কেটেছে আমার। তাই প্রতি মুহূর্তে এই অঙ্গনটাকে খুব মিস করি এবং করবও, এটাও সত্যি।
কিন্তু যেহেতু একজন নারীর পরিপূর্ণতা আসে সংসার জীবনে, তাই সেই সংসার জীবনকে গুরুত্ব দিয়ে আমার দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকায় চলে যাচ্ছি।’
তিনি বলেন, ‘জীবনে আসলে হয়তো প্রত্যেক মানুষেরই অনেক কিছু ইচ্ছে করে। কিন্তু সবসময় মানুষ তার ইচ্ছেমতো চলতে পারে না।
আমার ভক্ত, দর্শক, সহকর্মী এবং আমার সাংবাদিক ভাই-বোনদের বলছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি।’
এসএম





