বিশ্ববিখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বোন পপ সঙ্গীতের আরেক সম্রাজ্ঞী জেনেট জ্যাকসন এখন যেন একজন পুরো দস্তুর প্রাকটিসিং মুসলিম রমনী। ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে তিনি কি এমন পেলেন যে পপ সঙ্গীতের জগতে তিলে তিলে অর্জিত তার সুউচ্চ আসনটি ভুলতে বসেছেন? কেনই বা এখন নিজেকে এক ধর্মপ্রান মুসলিম নারীর আসনে সমাসীন করতে ব্যস্ত হয়ে পড়লেন? এই নিয়ে রীতিমতো বিশ্বজুড়ে চলছে চুলচেরা গবেষণা।
তিন বছর আগে অর্থাৎ ২০১২ সালে এই পপ সম্রাজ্ঞী বিয়ে করেন ওয়াসিম আল মানা নামে এক মুসলিম যুবককে এবং গ্রহণ করেন ইসলাম ধর্ম। এরপরই জেনেট ত্যাগ করেন তার যৌন আবেদনময়ী পোশাক-পরিচ্ছদ। এমনকী তার এককালের প্রানপ্রিয় পপ নৃত্যকেও গুডবাই জানান তিনি।
বিয়ের সময় ২০১২ সালে জেনেটের বয়স ছিল ৪৯ বছর। অপরদিকে, তার মুসলিম ধনকুবের স্বামী ওয়াসিম আল মানার বয়স ছিল তখন ৪০ বছর। বিয়ের সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে জেনেট এতেটাই ধর্ম চর্চায় মনোনিবেশ করেন যে তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ধর্ম। জেনেট পাল্টে ফেলেছেন তার খোলামেলা পোশাক, সিদ্ধান্ত নিয়েছেন আর পপ সঙ্গীতে ফিরে না যাবার।

জেনেট তার পরিবারের কাছে বলেছেন, যেই শান্তির খোঁজে, যেই সুখের আশায় তিনি বছরের পর বছর দ্বিগ্বিদিক ছুটে চলেছেন, নাচে-গানে মেতেছিলেন-সেই সুখের খোঁজ ও শান্তির নীড় তিনি পেয়েছেন ইসলাম ধর্মে। ধর্মই এখন জেনেটের নতুন সুখের ঠিকানা। পরিবারের সদস্যরাও তার এই অনুভূতির প্রতি জানিয়েছেন সশ্রদ্ধ সম্মান।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে আরও জানা যায়, এককালের মনমাতানো পপ সম্রাজ্ঞী জেনেট জ্যাকসন বেশ কয়েক বছর ধরেই ধর্মের ওপর ব্যাপক পড়াশুনা করেন এবং বিভিন্ন ধর্মের অনুসারিদের ওপর গভীর পর্যবেক্ষণ চালান। অবশেষে আশ্রয় নেন ইসলাম ধর্মের এবং বিয়ে করেন এক মুসলিম যুবককে। সেই উগ্র পপ নৃত্য আর যৌন আবেদনময়ী সঙ্গীত এখন জেনেটের কাছে শুধুই অতীত।
স্টেইজে যার নৃত্য আর সুরের মুর্ছনায় একসময় হাজারো তরুণ-তরুণী পাগলপারা হয়ে যেত তারই সুমধুর কন্ঠে এখন শোনা যায় “আসসালামু আলাইকুম” কিংবা “ইনশা আল্লাহ”।
কেবি





