সিদ্ধার্থের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মালায়লাম অভিনেত্রী সিমা জি নায়ের।
আবেগঘন হয়ে তিনি লিখেছেন, সব আশা ফিকে হয়ে গেল। জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল এক বেদনাহীন দুনিয়ায় পাড়ি জমালেন। গত দুই বছর ধরে তোমার জীবন ফিরিয়ে আনার জন্য আমি লড়াই করেছি। আজ ঈশ্বর সিদ্ধান্ত নিলেন যে তোমার আর কষ্ট পাওয়া উচিত নয়। আমি এই শোক সইতে পারছি না সিদ্ধার্থ।
সহকর্মী কিশোর সত্যও সিদ্ধার্থের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জানান, সিদ্ধার্থ ভেনুগোপাল দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তার চিকিৎসার দেখাশোনা করছিলেন সিমা জি নায়ে। মালায়লাম টেলিভিশন ধারাবাহিকের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন প্রয়াত এই অভিনেতা।
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম নেওয়া সিদ্ধার্থের অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল কলেজজীবন থেকেই। ক্যারিয়ারের শুরুতে তিনি উপস্থাপক হিসেবে কাজ করলেও পরবর্তীতে ‘কস্তুরীমান’ ও ‘ভাগ্যজাতকম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। মৃত্যুকালে তিনি মা ও ছোট ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এস