শ্রদ্ধা কাপুর এবং ফারহান আখতাকের প্রেম নিয়ে বলিউডে অনেক দিন ধরে গুঞ্জন চলছে। তারা নাকি চুটিয়ে প্রেম করছেন। তাঁরা একে অপরকে ডেট ও নাকি করছেন। সেই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন শ্রদ্ধা।

বলিউড অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শ্রদ্ধা জানালেন, তিনি এখনও ‘সিঙ্গল’। আর এই ‘সিঙ্গলহুড’ দারুন এনজয় করছেন।

বললেন, ‘আমি প্রথমে এই সমস্ত খবর শুনে খুব রেগে গিয়েছিলাম। আমার বাবা-মা-ই আমাকে শান্ত করেন। তারা বলেন, গুজব জীবনেরই অঙ্গ। সিঙ্গল হয়ে খুবই খুশিতে আছি।’

এনএম