ঢাকার সব কয়টি হলে হাউজফুল যাচ্ছে ‘স্বপ্ন যে তুই’ ছবিটির। ঢাকার বাইরের হলের অধিকাংশ শো হাউজফুল যাচ্ছে। ২১শে নভেম্বর মুক্তি পাওয়া ছবিটির ব্যবসায়িক অবস্থা নিয়ে বেশ উচ্ছ্বাসের সাথেই জানালেন পরিচালক মনিরুল ইসলাম সোহেল।
সোহেল বলেন, ছবির এখন পর্যন্ত যা সেল রিপোর্ট তাতে আমরা আশা করছি খুব শীঘ্রই ছবিটি সুপারহিটের তকমা জিতবে। বেশিরভাগ জায়গায় ৮০-৯০% সেল হচ্ছে ছবিটির।
আঁচল, ইমন, আফ্রি, মিরাক্কেলের রনি, সজল, জামিল অভিনীত ছবিটির গল্পে মৌলিকত্ব থাকায় দর্শকরা বলছেন, অনেকদিন পর একটি ভাল গল্পের ছবি দেখলাম আমরা। ছবির সব কয়টা গান সুন্দর। গানগুলোর চিত্রায়নও সুন্দর।
ছবিটির পুরো টিম সিরাজগঞ্জের চালারসহ ঢাকার সব কয়টি হলে গত ৩দিন যাবত দর্শকদের সাথে ছবি দেখেছেন। আঁচল দর্শকের প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, আমরা যেখানেই গেছি সেখানেই হাউজফুল ছিল। খুব আনন্দিত যে দর্শক আমাদের ছবিটি খুব ভালভাবেই গ্রহণ করেছে। তাদের হাততালি, উচ্ছ্বাস, চিৎকার আমাদেরকে ভাল কাজ করতে উৎসাহ যোগায়।
ইমন জানালেন এই ছবিটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিবে। তিনি বলেন, আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি এটি। ছবিটি ব্যবসায়িকভাবে ভাল সফলতা পাচ্ছে এইটা খুশির খবর।
জেআই





