জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল ও তার ছোট ছেলে আরশের জন্মদিন ২৮ এপ্রিল। বাবা ছেলের জন্ম একই দিন।

২৮ তারিখ বৃহস্পতিবার দিনটি উদযাপন করবেন বেশ আড়ম্বরপূর্ণভাবে। কারণ যে বাবা ছেলের একই তারিখে দুনিয়াতে আসা।

জন্মদিন উপলক্ষে অনন্যা রুমার প্রযোজনায় বৃহস্পতিবার চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকা কথন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে এস আই টুটুল ও আরশের সাথে হাজির হবেন এস আই টুটুলের গানের স্কুলের শিশুশিল্পীরা।

রাজধানীর বনানী-১১ তে অবস্থিত ‘ক্রিম এ্যা- ফাজ’ রেস্টুরেন্ট থেকে বিশেষ জন্মদিনের অনুষ্ঠানটি সরাসরি ‘তারকা কথন’ অনুষ্ঠানে প্রচার করা হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া ও দিলরুবা সাথী।

এস আই টুটুল বলেন, ‘বিশেষ ধন্যবাদ দিতে চাই চ্যানেল আই পরিবারকে এমন একটি চমৎকার উদ্যোগ নেবার জন্য। সেইসাথে জন্মদিনে সবার দোয়া চাই যেন ভালো থাকতে পারি, পথ চলতে গিয়ে কখনোই যেন আমার কোনো ভুল না হয়, কেউ যেন আমার কাছ থেকে কষ্ট না পান আমি সবসময়ই চেষ্টা করি তাই। ’

আরশের জন্য এস আই টুটুল সবার কাছে দোয়া চান।

এদিকে গত স্বাধীনতা দিবসে থাইল্যান্ডে বিশেষ কনসার্ট করে এসেছেন এস আই টুটুল। ক’দিন পরেই এস আই টুটুল আমেরিকা, ইটালি, অষ্ট্রেলিয়া ও লন্ডন যাবেন। শো করতে।

ঈদে তিনি নতুন একক অ্যালবাম নিয়ে হাজির হবেন টুটুল। তার সর্বশেষ একক অ্যালবাম ছিলো ‘নীলকন্ঠ’।

এমআইএস