৬৩-তে পা দিলেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী। আর জন্মদিনে নিজের ইচ্ছার কথা জানাতে গিয়ে জিনাত বললেন, তিনি নতুন করে প্রেম করতে প্রস্তুত এবং অবশ্যই ফের বিয়ে করতে চান।
বলিউডের প্রথম ডিভা গার্ল বলেন, এই কতগুলো বছর আমি আমার দুই ছেলে আজান আর জাহানের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়েছি। এবার আমার বিয়ে করার সময় হয়েছে। ছেলে আরও একটু একটু গুছিয়ে নেব।
১৯৯৮ সালে তার দুই সন্তানের পিতা মাজহার খান মারা যান। এরপর থেকে মিডিয়ার সামনে সেভাবে মুখ খোলেন নি জিনাত। শেষবার জিনাত আমানকে দেখা যায় ২০০৮ সালে আগলি পাগলি নামক একটি সিনেমায়। সূত্র: জি নিউজ
এমএ





