ছোটপর্দার চিরসবুজ জুটি আফজাল হোসেন সুবর্ণা মুস্তাফা আবারো একসঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করছেন। আরিফ খানের নির্দেশনায় 'তবু আমারে দেবোনা ভুলিতে' টেলিফিল্মে আবারো তারা দুইজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন।
নাটকটি রচনা করেছেন নাট্যাভিনেতা আজাদ আবুল কালাম। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং হচ্ছে।
এই প্রসঙ্গে আফজাল হোসেন বলেন,' অফিসিয়াল ব্যস্ততার কারণে আসলে অভিনয়ে একেবারেই সময় দেয়া হয়না। তবু আমারে দেবোনা ভুলিতে গল্পটা ভালোলেগেছে। তাই ব্যস্ততার মাঝেও কাজটি করছি। আশাকরি ভালোলাগবে দর্শকের।' জানা গেছে আসছে ঈদে টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে।
ইআর





